ব্যক্তিগত পরিচয়:
দিনাজপুর জেলার বীরগঞ্জ থানার সাহাডুবি নামক একটি সবুজ-শ্যামল গ্রামে ১৩ই জুলাই ১৯৯২ সালে জন্মগ্রহণ করেন আসাদুজ্জামান। মো. আলিম উদ্দিন ও মোছা. রহিমা খাতুনের কোল আলকিত করে জন্ম নেয় আসাদুজ্জামান নামে সেই ছোট্ট ছেলেটি। কে জানত, এই শিশুটিই একদিন তাঁর পিতা-মাতাকে সম্মানিত করবেন দুনিয়া ও আখিরাতে। তাঁদের ছোট্ট একটি পরিবার এক বোন ও দুই ভাই। তিনি ছিলেন সবার ছোট।
শাহাদাতের ঘটনা
২০১৪ সালে ৫-এ জানুয়ারি শেখ হাসিনার প্রহসনের নির্বাচন বাতিল করার দাবিতে শহীদ আসাদুজ্জামানের বাসার সামনে দিয়ে একটি বিক্ষোভ মিছিল বের হয়। তিনি আর বাসায় থাকতে পারলেন না। অন্যায়ের প্রতিবাদ করতে মিছিলে এসে যোগদান করেন। প্রহসনের নির্বাচনকে বাতিল করার দাবিতে সারা দেশের মানুষ যখন একজোট, ঠিক তখন এই অবৈধ নির্বাচনকে বাস্তবায়ন করার জন্য মাঠে নামে আওয়ামী সন্ত্রাসী ও আওয়ামী লালিত প্রশাসন। প্রশাসন শান্তিপূর্ণ প্রতিবাদ মিছিলে নগ্ন হামলা চালায়। বিক্ষোভকারীরা পালাতে শুরু করে। একপর্যায়ে যখন সবাই ছত্রভঙ্গ হয়ে যায়, তখন শহীদ আসাদুজ্জামান ও তাঁর বন্ধু শহীদ সালাহউদ্দীন একটি হিন্দু বাড়িতে গিয়ে আশ্রয় নেন। যে বাড়িতে তারা আশ্রয় নিয়েছিল তা যে কমিউনিস্টপন্থি সন্ত্রাসী হিন্দু বাড়ি ছিল, তারা তা বুঝতে পারেনি। কমিউনিস্টপন্থি ওই হিন্দু তখন ঘরের দরজা লাগিয়ে দিয়ে আরও কয়েকজন হিন্দু সন্ত্রাসীকে একত্রিত করে। তারপর বল্লম আর দা দিয়ে উপর্যুপুরি আঘাত শুরু করে তাদের ওপর।
যতক্ষণ মৃত্যু নিশ্চিত না হচ্ছে, ততক্ষণ তাঁদের দফায় দফায় আঘাত করা হয়। এমন অবস্থায় সেনাবাহিনীর কিছু সদস্য উক্ত ঘটনাস্থলে গেলে তারা ছেলে দুজনকে মারাত্মক আহত অবস্থায় উদ্ধার করে। কিন্তু সন্ত্রাসীর বাড়ি থেকে যখন আহত ছেলেদের বের করা হয়, তখন কেউ তাঁদের চিনতে পারে না।
স্মৃতির আলোকচিত্র ১১
কিছু ছবিতে আঘাত ও রক্তের দৃশ্য রয়েছে। সেগুলো ঝাপসা করে রাখা হয়েছে — দেখতে ছবিতে চাপ দিন।




