শাহাদাতের ঘটনা
শহীদ মো: সালাহ উদ্দিন আহমেদ ৫ জানুয়ারি ২০১৪, আওয়ামীলীগের একতরফা নির্বাচন প্রতিহতের ঘটনায় আওয়ামী হিন্দু সন্ত্রাসীদের হামলায় শাহাদাত বরণ করেন কাটগর দাখিল মাদ্রাসার মেধাবী ছাত্র সংগঠনের সাথীপ্রার্থী মো: সালাহ উদ্দিন আহমেদ। তাঁর বাড়ি দিনাজপুর জেলার বীরগঞ্জ থানার ভুলির হাট গ্রামে।
ব্যক্তিগত পরিচয়:
দিনাজপুর জেলার বীরগঞ্জ থানার মোহনপুর ইউনিয়নের ভগীরপাড়া গ্রামে ১২ই জুলাই ১৯৯৭ সালে মুন্সি আবুল কালাম আজাদের ঘরে জন্ম নেন শহীদ সালাহউদ্দিন। পিতা একজন কৃষক। মাতা জোহরা বেগমের তিন সন্তানের প্রথম সন্তান তিনি। মাতা একজন গ্রহিনী। শহীদের তিন ভাইয়র মধ্যে তিনি ১ম। স্থায়ী ঠিকানা : গ্রাম: লাটের হাট/ভুল্লির হাট(ভগিড় পাড়া), থানা: বীরগঞ্জ, জেলা: দিনাজপুর।
যেমন ছিলেন শহীদ সালাহউদ্দীন -
তিন ভাইয়ের মধ্যে শহীদ সালাহউদ্দীন ছিলেন সবার বড়। গ্রামের পরিবেশে বড় হওয়া শহীদ সালাহউদ্দীন ছিলেন তাঁর বাবা-মায়ের চোখের মণি। সহজ-সরল জীবন যাপনে অভ্যস্ত ছিলেন তিনি। মিছিলে থাকতেন সামনের সারিতে। মান উন্নয়ন করার ব্যাপক আগ্রহ নিয়ে সংগঠনে যোগদান করেন শহীদ সালাহউদ্দীন। খুব অল্প দিনেই হয়েছেন সাথীপ্রার্থী। বয়সে ছিলেন খুবই ছোট, কিন্তু সাহস ছিল পাহাড়সম। দায়িত্বশীলরা শহীদ সালাহউদ্দীনের বাড়িতে গেলে শহীদের মা প্রায়ই বলেন শহীদ সালাহউদ্দীন যে রুমটাতে থাকত, তা সব সময় খুবই ঠান্ডা থাকে। আর রুমের আশেপাশের গাছপালাগুলো অন্যান্য সাধারণ গাছের চেয়ে একটু বেশিই সবুজ ও সতেজ থাকে সব সময়।
শহীদের স্বপ্ন -
শহীদ সালাউদ্দিনের স্বপ্ন ছিল শহীদ আব্দুল কাদের মোল্লার মতো একজন সৎ ও দক্ষ ও দেশপ্রেমিক নাগরিক হওয়ার। শহীদ আব্দুল কাদের মোল্লার প্রতি ভালোবাসা রেখে স্বজনদের মাঝে তিনি বলতেন ‘আমার নাম সালাহউদ্দিন কাদের মোল্লা!’ সালাউদ্দিন যখন বিভিন্ন সাংগঠনিক প্রোগ্রামগুলোতে যেতেন, তখন তাঁর দাদি তাঁকে জিজ্ঞাসা করতেন ‘সালাহউদ্দিন! তুমি তো এখনও অনেক ছোট, তুমি কেন এখনই এ ধরনের প্রোগ্রামগুলোতে যাচ্ছ? যদি তোমার কিছু হয়ে যায়?’ তখন সালাউদ্দিন তাঁর দাদিকে সে প্রশ্নের উত্তরে বলেছিলেন ‘আমি তো শহীদ হতে চাই দাদি! যদি আমি শহীদ হই, সেটাই আমার জন্য উত্তম পুরস্কার!’
শহীদের শখ : ক্রিকেট খেলা
শিক্ষাজীবন
ছোটবেলা থেকেই ধর্মীয় শিক্ষা অর্জনের জন্য তাঁকে স্থানীয় একটি মাদ্রাসায় ভর্তি করে দেন তাঁর বাবা। সেখানে পঞ্চম শ্রেণি পর্যন্ত পড়ার পর তাঁকে ভর্তি করে দেওয়া হয় বাসা থেকে বেশ দূরে একটি মাদ্রাসায়। শিক্ষাপ্রতিষ্ঠান পরিবর্তনের কারণে কিছুদিনের মধ্যেই সালাউদ্দিনকে মায়ের কোল ছেড়ে চলে যেতে হয় লজিং বাড়িতে। ২০১২ সালের সে অঞ্চলের স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠান কাটগড় রাজাপুকুর দাখিল মাদ্রাসা থেকে কৃতিত্বের সাথে তিনি জেএসসি পাস করেন। শহীদ সালাউদ্দিন শাহাদাতকালে কাটগর রাজাপুকুর দাখিল মাদ্রাসায় ১০ম শ্রেণিতে অধ্যায়নরত ছিলেন। তিনি একজন ব্যবসায়ী হতে চেয়েছিলেন।
শাহাদাতের ঘটনা:
৫ জানুয়ারি সেদিন ছিল ভোটের দিন। সেদিন সারা দেশে এক অস্থির পরিবেশ বিরাজ করছিল। অস্থির পরিবেশ বিরাজ করছিল তাঁর খালার বাসার এলাকাতেও। তাঁর খালা শহীদ সালাউদ্দিনকে ঘরের ভেতরে আটকে রেখে তালাবদ্ধ করে রেখেছিল, কিন্তু তারপর শহীদ সালাউদ্দিন তাঁর খালাকে বলেন ‘না আমি কোথাও যাব না। আমি তোমার সাথে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখব।’ কিন্তু এ কথা বলে তাঁর খালার সাথে সে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে দেখতে কখন যে সে চলে গেছেন, তাঁর খালার টেরই পায়নি।
তিনি চলে গিয়েছিলেন সেই অঞ্চলের একটি ভোট সেন্টারে। সেখানে তাঁর এক বন্ধুর সাথে দেখা হয়। যেহেতু সালাউদ্দিন ছিল একজন মাদ্রাসা স্টুডেন্ট, তাই তাঁর গায়ে পরা ছিল পাঞ্জাবি এবং মাথায় টুপি। সেখানে হঠাৎ করেই বিজিবির গাড়ি এসে হুইসেল দেয়। ফলে তখন যে যার মতো দিগ্বিদিক পালিয়ে যেতে থাকে। ঠিক তেমনি শহীদ সালাউদ্দিনসহ আরও তিনজন মিলে একটি বাড়িতে লুকায় কিন্তু সেই বাড়িটি ছিল হিন্দু বাড়ি! যে বাড়িতে তারা আশ্রয় নিয়েছিল তা যে কমিউনিস্টপন্থি সন্ত্রাসী হিন্দু বাড়ি ছিল, তারা তা বুঝতে পারেনি। সেই হিন্দু সন্ত্রাসীরা তাদের ধারালো অস্ত্র দা-বটি-কুড়াল নিয়ে ঝাঁপিয়ে পড়ে শহীদ সালাউদ্দীন ও আরেকজনের ওপর! বাকিরা এটা দেখে কোনোমতে পালিয়ে যেতে পারলেও শহীদ সালাহউদ্দিন ও শহীদ আসাদুজ্জামান তাদের আঘাতের ফলে মাটিতে লুটিয়ে পড়েন! সেই আওয়ামী হিন্দু সন্ত্রাসীরা এই দুজনের ওপর এক অমানবিক নির্যাতন চালায়। শহীদ সালাউদ্দিনের মাথায় কুড়াল দিয়ে সজোরে আঘাত করতে থাকায়, তাঁর মাথার খুলি ভেঙে ভেতরে ঢুকে যায় এবং রক্তে লাল হয়ে যায় সারা শরীর। এতটাই লাল হয়ে গিয়েছিল যে, তাঁর একজন প্রতিবেশী আনসার সেই সন্ত্রাসীদের হাত থেকে তাঁকে উদ্ধার করে নিজেই গাড়িতে উঠিয়েছে কিন্তু তারপরেও তাঁকে চিনতে পারেনি!







