শহীদি কাফেলাবাংলাদেশ ইসলামী ছাত্রশিবির

وَلَا تَحْسَبَنَّ الَّذِينَ قُتِلُوا فِي سَبِيلِ اللَّهِ أَمْوَاتًا

শহীদ মো. মামুন হোসাইন

শহীদি কাফেলার ২০৪তম শহীদ

শহীদ মো. মামুন হোসাইন

Shaheed Mamun Hossain

শাহাদাত
১২ জানুয়ারি ২০১৪
জন্ম
১ জানুয়ারি ১৯৯০
বয়স
২৪ বছর
সাংগঠনিক মান
সদস্য

تَقَبَّلَ اللَّهُ شَهَادَتَهُ আল্লাহ তাঁর শাহাদাত কবুল করুন

শাহাদাতের ঘটনা

শহীদ মামুন হোসাইন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মৃত্তিকা বিজ্ঞান বিভাগের ৪র্থ বর্ষের মেধাবী ছাত্র ও ছাত্রশিবিরের সাথী ছিলেন। তাঁর বাড়ি নোয়াখালী জেলার কোম্পানীগঞ্জ উপজেলার রংমালা বাজার ইউনিয়নের রামপুর গ্রামে।

১২ জানুয়ারি ’১৪। রোজ বৃহস্পতিবার। আগের দিন দলীয় কর্মী আহত হওয়ার প্রতিবাদে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পূর্বঘোষিত কর্মসূচি প্রতিবাদ মিছিল বের করে বাংলাদেশ ছাত্রলীগ। মিনিট দশেক পরেই সশস্ত্র প্রস্তুতি নিয়ে চলা মিছিলটি কেন্দ্রীয় মাঠ ঘুরে আসে সোহরাওয়ার্দী হলের সামনে। হলকে লক্ষ্য করে গুলি ছোড়া হয় মিছিল থেকে। অশালীন ভাষায় স্লোগান ওঠে ‘ধর ধর শিবির ধর, ধরে ধরে জবাই কর।’ সামনে এগিয়ে মিছিল চলে যায় শাহ আমানত হলের সামনে। সশস্ত্র অবস্থায় দ্রুতগতিতে প্রবেশ করে হল ফটকের ভেতর। আক্রমণ শুরু করে শাহ আমানত হলে। শিবিরকর্মীদের নারায়ে তাকবির-আল্লাহু আকবার স্লোগানের শব্দে পিছু হটে অস্ত্রধারী ছাত্রলীগ। অবস্থান নেয় (হলের) মূল ফটকের সামনেই। বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রক্টরিয়াল বডি এবং পুলিশ প্রশাসনের সামনেই চলে সশস্ত্র মহড়া আর অশালীন বাক্যালাপ। শিবিরের দায়িত্বশীলদের একাধিক অনুরোধে নিশ্চুপ সময় ক্ষেপণ ছাড়া কিছুই করেনি চবি প্রশাসন। হলের আবাসিক শিক্ষার্থীদের নিরাপত্তা বিধানের পরিবর্তে ছাত্রলীগের অবৈধ আবদারে সাড়া দিয়ে হল রেইড দেয়ার সিদ্ধান্ত নেয় প্রশাসন। গণমাধ্যমকর্মীরা (সাংবাদিক) পুলিশের সাথে হলে প্রবেশ করতে চাইলে তাদেরকেও দেয়া হয় বাধা। হল দখলের পরিকল্পনা বাস্তবায়নে আর দেরি নয়। হল রেইডের নামে অবৈধভাবে গ্রেফতার করা হয় হলের আবাসিক শিক্ষার্থী ২১ শিবির নেতা-কর্মীকে। আর হলে অবস্থানরত অন্যদেরকে ছত্রভঙ্গ করে রাখে পুলিশি হয়রানির মাধ্যমে। চবি প্রশাসন আর পুলিশের সহযোগিতায় তৈরি করে দেয়া সুযোগ হাতছাড়া করেনি ছাত্রলীগ। পিস্তল, রিভলবার আর দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে প্রশাসনের সহযোগিতায় আক্রমণ করে নিরস্ত্র, বিচ্ছিন্ন-বিক্ষিপ্ত অবস্থায় থাকা শিবিরকর্মীদের ওপর। অস্ত্রে সজ্জিত বাতিলের মোকাবিলায় নারায়ে তাকবির স্লোগান আর ইট-পাথর দিয়েই প্রতিরোধ গড়ে তোলে মুজাহিদের দল। বাতিলের বিরুদ্ধে সম্মুখযুদ্ধে মাথায় গুলিবিদ্ধ হয়ে আহত হন শিবিরের আইন অনুষদের সেক্রেটারি। হাতে এবং মুখে গুলিবিদ্ধ হন শিবির বিজ্ঞান অনুষদ শাখার অফিস সম্পাদক মুজাহিদুল ইসলাম। হাতে চাপাতির আঘাতে গুরুতর জখম হন বিশ্ববিদ্যালয় শাখার শিক্ষা সম্পাদক মোমিনুল ইসলাম। দোতলার রেলিং থেকে পড়ে যাওয়া শাহ আমানত হল শাখার সাথী রাহাতকে একা পেয়ে এলোপাতাড়ি কোপানো হয় তার মাথাসহ পুরো শরীরজুড়ে। মৃত ভেবে রেখে যায় তাকে। এদিকে জনশক্তিদের রক্ষা করতে গিয়ে বাতিলের হাতে আটকা পড়েন শাহ আমানত হল সেক্রেটারি মামুন হোসাইন এবং জীববিজ্ঞান অনুষদ সভাপতি সাইদুল ইসলাম রকি। চাপাতি আর রামদা দিয়ে কোপানো হয় তাদের মাথাসহ সর্বাঙ্গে। (সেদিনের ঘটনায়) বেঁচে যাওয়া রকির কাছ থেকে জানা যায়, যখন মামুন আর রকি ভাই বাতিলের আঘাতে বিধ্বস্ত হয়ে লুটিয়ে পড়েছিলেন, সিঁড়িতে তখন প্রায় জ্ঞানশূন্য রকিকে মৃত ভেবেই রেখে যায় তারা। আর মামুন বেঁচে থাকার চেষ্টায় নড়াচড়া করছিলেন, চেষ্টা করছিলেন শ্বাস গ্রহণের এসময় গলায় ছুরি বসিয়ে জবাই করে মৃত্যু নিশ্চিত করে বাতিলের দল। শাহাদাতের অমিয় সুধা পান করলেন প্রিয় মামুন হোসাইন।

স্মৃতির আলোকচিত্র ১০

কিছু ছবিতে আঘাত ও রক্তের দৃশ্য রয়েছে। সেগুলো ঝাপসা করে রাখা হয়েছে — দেখতে ছবিতে চাপ দিন।

রক্তাক্ত করিডোর
শহীদের কবর
জানাজাপূর্ব সমাবেশ
রক্তে ভেজা হলের করিডোর
রক্তে ভেজা হলের সিঁড়ি