শাহাদাতের ঘটনা
১৩ এপ্রিল ২০১৫। বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারি সেক্রেটারি জেনারেল মু. কামারুজ্জামান এর ফাসিঁর রায়ের পরের দিন হরতাল চলাকালে পুলিশের নির্যাতনে শাহাদাতবরন করেন মাওলানা ভাসানি কলেজের মেধাবী ছাত্র ও সংগঠনের সাথী মোঃ আনিসুর রহমান। তিনি সিরাজগঞ্জে জেলার উল্লাপাড়া সদর উপজেলার পারকুল গয়হাজায় জন্ম গ্রহন করেন।
শাহাদাতের স্থানঃ রাত ৯টার দিকে নিজ মেস থেকে শহরের সয়াগোবিন্দে তার মামার বাড়িতে আসার সময় পুলিশের হাতে গ্রেফতার হন। এরপর অজ্ঞাত স্থানে নিয়ে ডান পায়ে উপর্যুপরি গুলি করে পুলিশ,অবস্থার অবনতি হলে রাতে সিরাজগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করে পুলিশ। অতিরিক্ত রক্তক্ষরণে ভোররাতে তিনি শাহাদাত বরণ করেন।




