শহীদি কাফেলাবাংলাদেশ ইসলামী ছাত্রশিবির

وَلَا تَحْسَبَنَّ الَّذِينَ قُتِلُوا فِي سَبِيلِ اللَّهِ أَمْوَاتًا

শহীদ হাবিবুল্লাহ

শহীদি কাফেলার ২২৪তম শহীদ

শহীদ হাবিবুল্লাহ

Shaheed Habibullah Hossain

শাহাদাত
২৩ নভেম্বর ২০১৫
জন্ম
৪ জুলাই ১৯৯৪
বয়স
২১ বছর
জেলা
যশোর
সাংগঠনিক মান
সদস্য প্রার্থী

تَقَبَّلَ اللَّهُ شَهَادَتَهُ আল্লাহ তাঁর শাহাদাত কবুল করুন

শাহাদাতের ঘটনা

২৩.১১.১৫ ,শহীদ হাবিবুল্লাহ হোসাইন ২৩ তাং দুপুর ২টায় যশোর এম,এম কলেজেরে অর্থনীতি ৩য় বর্ষের ছাত্র ১.হাবিবুল্লাহ হোসাইন ২.কামরুল আহসান ও ৩.আব্দুল্লাহ আল মামুনকে কলেজ ছাত্রলীগের সভাপতি রওশন ইকবাল শাহীনের নেতৃত্বে জিসান, রনি, জুয়েলসহ ১০-১৫ জন ছাত্রলীগ সন্ত্রাসী মেসে হামলা চালিয়ে ধরে নিয়ে যায়। পরে কলেজের আসাদ হলে আটকে রেখে তাদের উপর বর্বর নির্যাতন চালায় সন্ত্রাসীরা । কলেজের পূর্ব পাশে ‘নির্ঝর’ নামে একটি মেসে থাকতেন তারা।

পরে পুলিশ এসে আহতদেও উদ্ধার করে যশোর ২৫০ শয্যা হাসপাতালে নিয়ে যায় । হাসপাতালে হাবিবুল্লাহ শাহদাৎ বরণ করে । এবং কামরুল আহসানের অবস্থা অবনতি হওয়াতে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয় । ২৪.১১.১৬ কামরুল আহসান ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় শাহদাৎ বরণ করেন । কামরুল আহসান বাঘারপাড়া উপজেলার ছোটখুদরা গ্রামের মোহাম্মদ আলীর ও আনোয়ারা বেগমের ছেলে। ২৩.১১.১৫ নিহত হাবিবুল্লাহ শার্শা উপজেলার তেবাড়িয়া এলাকার নিয়ামত আলীর ছেলে।নিহত হাবিবুল্লাহ হোসাইন ও কামরুল আহসান সংগঠনের কর্মী ও যশোর এম,এম কলেজেরে অর্থনীতি ৩য় বর্ষের ছাত্র।