শহীদি কাফেলাবাংলাদেশ ইসলামী ছাত্রশিবির

وَلَا تَحْسَبَنَّ الَّذِينَ قُتِلُوا فِي سَبِيلِ اللَّهِ أَمْوَاتًا

শহীদ মো: হাফিজুর রহমান

শহীদি কাফেলার ২৩০তম শহীদ

শহীদ মো: হাফিজুর রহমান

Shaheed Hafizur Rahman

শাহাদাত
১৯ মে ২০১৬
জন্ম
২১ ফেব্রুয়ারি ১৯৯৬
বয়স
২০ বছর
সাংগঠনিক মান
সদস্য প্রার্থী

تَقَبَّلَ اللَّهُ شَهَادَتَهُ আল্লাহ তাঁর শাহাদাত কবুল করুন

শাহাদাতের ঘটনা

১৯.৫.২০১৬, শহীদ হাফিজুর রহমানকে গত ২৪.০৪.১৬ তারিখে রাবি শিক্ষক হত্যার ঘটনায় নিজেদের ব্যর্থতা আড়াল করতে জটিল থ্যালাসেমিয়া রোগে আক্রান্ত রাবির ছাত্রশিবির নেতা হাফিজুর রহমানকে সম্পূর্ণ অমানবিকভাবে গ্রেপ্তার করে পুলিশ। অথচ সে স্বাভাবিকভাবে চলাফেরাই করতে পারতো না এবং প্রতি তিন মাস পর পর তার রক্ত পরিবর্তন করতে হয়। এ বিষয়টি পরিবার ও সংগঠনের পক্ষ থেকে তুলে ধরে তার মুক্তি দাবী করা হলেও প্রশাসন তাতে কর্ণপাত করেনি। উল্টো রাবি শিক্ষক হত্যার মত স্পর্শকাতর মামলায় তাকে গ্রেপ্তার দেখায় পুলিশ। যা সম্পূর্ণ মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত।কারাগারেও তাকে উপযুক্ত চিকিৎসা প্রদান করা হয়নি। অবশেষে কারান্তরীন থাকা অবস্থায় ১৯.৫.১৬ রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সে মৃত্যুবরণ করেন ।

স্মৃতির আলোকচিত্র ৪

কিছু ছবিতে আঘাত ও রক্তের দৃশ্য রয়েছে। সেগুলো ঝাপসা করে রাখা হয়েছে — দেখতে ছবিতে চাপ দিন।

পুলিশি হেফাজতে
জানাজা