শাহাদাতের ঘটনা
ঝিনাইদহের কালীগঞ্জ পৌরসভার চাপালী গ্রামের নুর ইসলামের ছেলে যশোর এমএম কলেজের ছাত্র আবুজর গিফারিকে গত ১৮ মার্চ জুমা পড়ে বাড়ি ফেরার সময় ডিবি পুলিশ পরিচয়ে মটরসাইকেলে উঠিয়ে নিয়ে যায়। এ ঘটনার পর থেকে তিনি নিখোঁজ ছিলেন। নিখোঁজ সন্তানের উদ্ধারের দাবিতে আবুজরের বাবা সেলুনকর্মী নুর ইসলাম গত ২৪ মার্চ ঝিনাইদহ প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলন করেন। সাংবাদিক সম্মেলনে অভিযোগ করা হয় আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাই তার ছেলেকে নিয়ে গেছে। ২৫ দিন পর গতকাল বুধবার তার গুলীবিদ্ধ লাশ পাওয়া গেল।





