শাহাদাতের ঘটনা
শহীদ আমিনুর রহমান
৩৭ শহীদের পূণ্যভূমি। ইসলামী আন্দোলনের উর্বর ভুমি সাতক্ষীরা জেলা। ৩৭ শহীদের মিছিলে হয়ত একজন নেতার প্রয়োজন ছিল। তাই মহান আল্লাহ রাব্বুল আলামিন তাঁর প্রিয় বান্দা আমিনুর রহমানকে শহীদের মিছিলে নেতৃত্ব দেওয়ার জন্য বাছাই করেছেন। শহীদ আমিনুর, শাহাদাতের চেতনায় উজ্জীবিত একটি নাম, বিষ্ময়কর প্রতিভা ও জীবন্ত ইতিহাস। শহীদ আমিনুরের রেখে যাওয়া প্রতিটি মুহূর্ত আমাদের কাছে কষ্টের, বেদনার ও প্রেরণার। শহীদ আমিনুর ভাইয়ের স্মৃতি আমাদের কাছে সম্পদ, সেটা কোনদিন হারাবার নয়। শহীদ আমিনুর জান্নাতের সবুজ পাখি। স্বপ্নের ডানা মেলে আর আসছে না, আসবেও না। পথ-হারা ছাত্রদের মাঝে সুমহান আদর্শের দাওয়াত দিতে, মিছিলে নারায়ে তাকবীর ধ্বনী ও সমাবেশে বলিষ্ঠ কন্ঠে কর্মীদের উজ্জীবিত করতে।
ব্যক্তিগত পরিচয়
১৮ মার্চ ১৯৮৪ সাতক্ষীরা জেলার কালিগঞ্জ থানার রঘুনাথপুর গ্রামে মধ্যবিত্ত এক মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। ১২ ভাই বোনের মধ্যে তিনি ছিলেন ১১ তম।
শিক্ষা জীবন
শিক্ষা জীবনের হাতেখড়ি রহমতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। ১ম-৫ম শ্রেণি। নবযুগ শিক্ষা সোপান থেকে ২০০২ সালে কৃতিত্বের সাথে এস,এস, সি পাস করেন। ২০০৪ সালে শ্যামনগর সরকারি মহসীন কলেজ থেকে এইস,এস,সি, সাতক্ষীরা সরকারি কলেজ থেকে বাংলা ভাষা ও সাহিত্যে ২০০৯ সালে (বি এ সম্মান ) এবং খুলনা বি এল বিশ্ববিদ্যালয় কলেজ থেকে ২০১১ সালে এম, এ (বাংলা) সমাপ্ত করেন। সর্বশেষ সাতক্ষীরা ’ল’ কলেজে আইনের ছাত্র ছিলেন। আমিনুর রহমান ছিলেন অত্যন্ত মেধাবী। স্বপ্ন ছিল সামাজের অসহায় মানুষের পাশে দাঁড়ানো। সকল স্বপ্ন ভেঙ্গে চুরমার করে দিল জুলুমবাজ সরকারের হিং¯্র থাবা। দুনিয়ার কোন সফলতা, আখেরাতের তুলনায় যার কাছে ছিল মূল্যহীন। তাইতো দুনিয়ার কোন মোহ বা পুরস্কার তাকে আকৃষ্ট করতে পারেনি। আল্লাহ তায়ালা বলেছেন -“দুনিয়ার জীবন তো একটা খেল-তামাসার ব্যাপার, আসলে যারা ক্ষতির হাত থেকে বাঁচতে চায় তাদের জন্য আখেরাতের আবাসই ভালো। তবে কি তোমরা বুদ্ধি-বিবেচনাকে কাজে লগাবে না ? (সুরা আন’আম-৩২)
সমাজসেবক
তিনি আন্দোলনের সাথে সাথে পরিবার ও সমাজের মানুষকে নিয়ে ভাবতেন। সমাজের সকল স্তরের মানুষের সমস্যা সমাধানের জন্য নিজে ছুটে যেতেন। পরিবারের একমাত্র আস্থা হিসেবে নিজেকে উপস্থাপন করতে সক্ষম হয়েছিল। অসুস্থ বোনকে নিজে রক্ত দিয়ে হাসপাতাল কর্তৃপক্ষকে রক্তদাতার নাম জানাতে নিষেধ করেন। এভাবে পরিবার ও সমাজের মানুষকে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সহযোগিতা করেছেন। অসুস্থ মানুষদের দেখার জন্য ছুটে যেতেন হাসপাতালে ও বাসা বাড়ীতে। এলাকার যেকোন সমস্যায় আমিনুর রহমান ছুটে যেতেন তাদের পাশে এবং সমাধানের চেষ্টা করতেন। এলাকায় সকল মানুষের আস্থার একটি নাম আমিনুর রহমান। তারা আমিনুর রহমানকে এলাকার জনগণের নেতা হিসেবে দেখতে চেয়েছিল।
আমানতদারী ও তাকওয়া
আমানতদারী ও তাকওয়ার ব্যাপারে নিজেকে উদাহারণ হিসেবে পেশ করেছেন শহীদ আমিনুর। আল্লাহর প্রিয় বান্দা হওয়ার জন্য রাতের অন্ধকারে কত যে বেশি সেজদা দিয়ে আল্লাহকে সন্তুষ্ট করতে সক্ষম হয়েছে তা তাঁর শাহদাৎ-ই প্রমান করে। পবিত্র কুরআনে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, “আর রাতে তাহাজ্জুদ পড়ো, এটি তোমাদের জন্য নফল। অচিরেই তোমার রব তোমাকে প্রশংসিত স্থানে প্রতিষ্ঠিত করবেন” (বণী ইসরাঈল -৭৯)
কুরআন-হাদীসের আলোকে নিজের জীবন পরিচালনায় উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছিলেন। আমানতের ব্যাপারে স্বচ্ছ চিন্তার অধিকারী ছিলেন। শাহাদাতের ২ দিন পূর্ব পর্যন্ত নিজ ডায়েরীতে সংগঠনের সকল হিসাব সংরক্ষিত ছিল। ব্যক্তিগত রিপোর্ট লেখা ছিলো ২৪.৪.১৪ তারিখ পর্যন্ত।
সাংগঠনিক জীবন
১৯৯৮ সালে ইসলামী ছাত্রশিবিরের সমর্থক ও ১৯৯৯ সালের মাঝামাঝি সময়ে কর্মী হওয়ার মধ্য দিয়ে সাংগঠনিক জীবনের সূচনা। নবযুগ স্কুল সভাপতির দায়িত্ব কাঁধে নিয়ে নেতৃত্বের যাত্রা শুরু হয় ১৯৯৯ সালে। ২০০১-০৪ সাল পর্যন্ত কৃষ্ণনগর ইউনিয়ন সেক্রেটোরি। সেক্রেটারির দায়িত্বরত অবস্থায় সংগঠনের সাথী শপথ নেন। ২০০৫ সালে সভাপতির দায়িত্ব নিষ্ঠার সাথে পালন করেন। ২০০৭ কালিগঞ্জ পুর্ব থানা সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করেন। পার্শ¦বর্তী থানা, আশাশুনি সংগঠন মজবুতির জন্য হিজরত করিয়ে ২০০৮ সালে আশাশুনি থানা সেক্রেটারী হিসেবে দায়িত্ব দেওয়া হয়। ২০০৮ সালের মাঝামাঝি থেকে ২০০৯ পর্যন্ত আশাশুনি থানা সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। আশাশুনি দায়িত্ব পালনকালে ২০০৮ সালে সংগঠনের সর্বোচ্চ শপথ (সদস্য) নিয়েছিলেন। ২০১০ সালে সাতক্ষীরা সরকারি কলেজের সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করেন। ২০১১ সালে সাতক্ষীরা সরকারি কলেজ সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। নির্ভীক সাহসিকতার সহিত সরকারী কলেজের কাজকে এগিয়ে নিতে কঠোর পরিশ্রম করেন। ২০১১ সালের জুন, সাতক্ষীরা শহর শাখার ছাত্রকল্যাণ ও ফাউন্ডেশন সম্পাদকের দায়িত্ব পালন করেন। ফাউন্ডেশনকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে দিন রাত পরিশ্রম করেন। ২০১২ সালে শহরের স্কুল ও প্রচার সম্পাদকের দায়িত্ব পালন করেন। আমিনুর ভাইয়ের পদচারণায় শহরের স্কুলগুলো মুখরিত ছিল। তার একটাই চিন্তাধারা ছিল শহরের স্কুলে কোমলমতি ছাত্রদের মাঝে ইসলামের সুমহান আদর্শের দাওয়াত পৌঁছান। ২০১৩-১৪ সাল শহরের সেক্রেটারী হিসেবে দায়িত্ব পালন করেন। সেক্রেটারীর দায়িত্ব পালনকালে ২৭.৪.১৪ শাহাদাৎ বরণ করেন। শাহাদাতের পূর্ব মূহূর্ত পর্যন্ত তিনি একজন সফল সংগঠক হিসেবে নিজেকে উপস্থাপন করেছেন।
নির্ভীক ও সাহসী
সাতক্ষীরা শহর শাখায় নির্ভীক, সাহসী একটি নাম আমিনুর রহমান। সরকারি কলেজে দায়িত্ব পালন কালে প্রতিটি মুহূর্ত পেরেশানীর মধ্যে কাটাতেন দায়িত্বশীলরা। কিন্তু আমিনুর রহমানের পদচারণায় মনে হতো কোন ভয় তাকে তাড়া করতে পারেনি। অত্যন্ত সাহসী পদক্ষেপের জন্য কঠিন সময়েও সরকারি কলেজের অবস্থান ভাল ছিল। ২০১৩ সালে সাতক্ষীরার আন্দোলন-সংগ্রামে অগ্রণী ভুমিকা পালন করেন। কেন্দ্রঘোষিত কর্মসূচি বাস্তবায়নের জন্য অমিনুর রহমান সদা তৎপর ছিলেন। ২০১৩ সালে নব মনোনীত সভাপতি মো: রোকনুজ্জামান ভাই এর পা ভেঙ্গে যাওয়া, ১৩ সালের কেন্দ্রীয় সভাপতি গ্রেফতার, দেলোওয়ার হোসাইন সাঈদীর রায়, শীর্ষ নেতৃবৃন্দের মুক্তির দাবিতে সাতক্ষীরায় আন্দোলনের যে গণজোয়ার সৃষ্টি হয়েছিল তার নেতৃত্ব দিয়েছিলেন আমিনুর রহমান। সারা বাংলাদেশ থেকে সাতক্ষীরা বি”িছন্ন আন্দোলনের অগ্রসৈনিকের দায়িত্ব পালন করেন আমিনুর রহমান। শহরের যে স্পটে মিছিল ও পিকেটিং-এ সমস্যা ও ঝুকিপূর্ণ মনে হত, নিজে সেই এলাকা বেছে নিয়ে অন্যদের ঝুকিমুক্ত স্থানে পাঠাতেন। একাধারে তিনি ছিলেন একজন ভাল আলোচক। কবি গোলাম মোস্তফার ভাষায়Ñ
“কেউ বা হবে সেনানায়ক গড়তে নতুন সৈন্যদল
সত্য ন্যায়ের অস্ত্র ধরি, নাই বা থাকুক অন্যবল।”
অনুকরণীয় ও অনুসরণীয়
পবিত্র কুরআনে আল্লাহ বলেন-
“ আসলে তোমাদের জন্য আল্লাহর রাসূলের [সা] মধ্যে আছে উত্তম আদর্শ এমন প্রত্যেক ব্যক্তির জন্য যে আল্লাহ ও শেষ দিনের আকাঙ্খী এবং বেশি করে আল্লাহর স্মরণ করে”। (আল-আহযাব-২১) কহীদ আমিনুর রহমান ছিলেন রাসূলের [সা] আদর্শ অনুসরণের অনন্য প্রতীক। প্রতিটি মুহুর্ত রাসূল [সা]-এর আদর্শের মধ্যে জীবন পরিচালনা করতে চেষ্টা করতেন। ইসলামী ছাত্রশিবিরের এই নিষ্ঠাবান দায়িত্বশীল সংগঠনের জন্য সব সময় পেরেশান থাকতেন, কিভাবে সংগঠনকে এগিয়ে নেয়া যায়। বাড়ী থেকে দীর্ঘ ২০ কিঃ মিঃ কর্দমাক্ত পথ বাইসাইকেল ও পায়ে হেটে মাসিক সাথী বৈঠক ও দায়িত্বশীল বৈঠকে কালিগঞ্জে আসতেন। কোন মিটিং-এ দেরী করে আসতেন না। খারাপ জামা-কাপড় পরে, ভাল শার্ট-প্যান্ট ব্যাগে নিয়ে আসতেন। বৈঠকে প্রবেশের পূর্বে কাদা-পানিতে ভেজা ড্রেস পরিবর্তন করে ভালো ড্রেস পরে বৈঠক করতেন। ১১ মার্চ-২০১৪ দিনব্যাপি ওয়ার্কশপ ছিল। সন্ধ্যা ৭ টায় হঠাৎ যৌথ বাহিনীর আভিযান। আমিনুর ভাই সকলকে নিরাপদে সরিয়ে দিয়ে, সকলের শেষে মিটিং স্থল থেকে নিরাপদে গিয়েছিলেন। কোন দায়িত্ব দেওয়ার পরে ঐ দায়িত্ব পরিপূর্ণভাবে পালন করাই ছিল একমাত্র লক্ষ্য। ভয়-ভীতি, ক্ষুধা ও কোন প্রতিবন্ধকতা ওই দায়িত্ব পালন থেকে পিছিয়ে রাখতে পারেনি। মাঝে মাঝে তিনি হাসপাতালে যেতেন , খোজ নিয়ে জানতাম কোন অসুস্থ কর্মী ,সমার্থক বা দায়িত্বশীল কে দেখার জন্য। হঠাৎ হাজির হতেন কোন দায়িত্বশীলের বাসায় তার দুঃখ কষ্ট ভাগাভাগি করার জন্য। তিনি শহীদ পরিবারের প্রতি খুব বেশি আন্তরিক ছিলেন । সপ্তাহ পার হলে তিনি সভাপতিকে স্বরণ করিয়ে দিতেন, ওমুক শহীদ পরিবারে এ সপ্তাহে যাওয়া হয়নি। মাঝে মাঝে মনে হত আমিনুর ভাই শহীদ পরিবারের অবিভাবক। শহীদের গর্বিত পিতা-মাতা ,ভাই বোন তাদের সন্তান ও ভাই হারিয়ে যে শুন্যতা অনুভব করেছিল ,আমিনুর রহমানকে পেয়ে তারা তাদের সন্তান হারানোর বেদনা ভুলে গিয়েছিল। ভাই-বোনেরা যেন তাদের হারানো ভাই খুঁজে পেয়েছিল । শহীদ পরিবারের সুখ-দুঃখ আনন্দ বেদনায় সার্বক্ষনিক সঙ্গি ছিলেন আমিনুর ভাই । রাত্রে ঘুমানো পূর্বে সকল শহীদ পরিবারের খোঁজ নিতেন। সারাদিনের ব্যস্ততায় যদি কারোর সাথে রেগে কথা বলতেন অথবা কথা, কাজে কেউ কষ্ট অনুভব করেছেন বলে মনে করতেন, রাত্রে সেই ভাইয়ের কাছে ফোন দিয়ে বিষয়টি সম্পর্কে দুঃখ প্রকাশ করতেন।
শাহাদাতের প্রেক্ষাপট
২৭ এপ্রিল ২০১৪, কেন্দ্রের নিয়মিত সফরে মেহমান হিসেবে গেলেন খুলনা মহানগর সভাপতি আজিজুল ইসলাম ফারাজী ভাই। ফারাজী ভাই সকাল ১০টায় পৌঁছায়। সফর সঙ্গী ছিল আক্তার হোসেন। ২ স্থানে সাথীপ্রার্থীদের কন্টাক্টের ব্যবস্থা করা হয়। কন্টাক্ট শেষে শাখা সভাপতি মেহমানকে নিয়ে কামালনগর মেছে যান এবং আমিনুর ভাইকে খাবার নিয়ে আসতে বলেন। আমিনুর ভাই খাবার নিয়ে চলে আসলো। সবাই খাওয়া শুরু করলেন। আমিনুর ভাই মেহমানদারী করছেন। ফারাজী ভাই আমিনুর ভাইকে আমাদের সাথে বসার জন্য পিড়াপিড়ি করলো। ইতিপূর্বে আমিনুর ভাই কোন মেহমানের সাথে বসে খেতো না। মেহমানকে নিজে হাতে খাইয়ে পরে নিজে খেতো। কিন্তু সেদিন ঘটলো ব্যতিক্রম। সবাইকে খাবার উঠিয়ে দিয়ে পরে নিজে নিয়েছেন। ফারাজী ভাই আমিনুর ভাইয়ের থালায় একটা চিংড়ি, কলিজা এবং শাখা সভাপতি একটা চিংড়ি মাছ তুলে দেন। কে জানতো, এটাই হবে আমিনুর ভাইয়ের শেষ খাওয়া! খাওয়ার পরে মেহমানকে পিছনের বাসায় বিশ্রামের জন্য নিয়ে যেতে চাইলে তিনি বললেন, এখানে তো ভালো আছি, আর ৪টায় পাঠচক্র সময়ও কম, এখানেই থাকি। বিকাল ৩.৪৫ এ হঠাৎ গেটে প্রচন্ড জোরে ধাক্কা দিলো। শাখা সভাপতি গেট খুলতে নিষেধ করলেন। ৪/৫ জন রাইফেল হাতে পাঁচিল টপকে ভিতরে প্রবেশ করলো। সাথে সাথে ২৫/৩০জন ডিবি পুলিশ অস্ত্র তাক করে ঘিরে ফেললো বাড়ি। মুহূর্তের মধ্যে শতাধিক পুলিশ বাড়ির ভিতরে বাহিরে অবস্থান নিল। আইন-শৃঙ্খলা বাহিনীর কয়েকজন ঘরে প্রবেশ করতে করতে জিজ্ঞাস করলো খুলনা থেকে ২ জন আসছে তারা কই? সবাইকে এক রুমের মধ্যে নিয়ে গেল।
আবার সকলের উদ্দেশ্যে জানতে চাইলো খুলনা থেকে ২ জন আসছে তারা কোথায়? এর মধ্যে ফারাজী ভাই বললো আমি এবং আক্তার। পরিচয় জানতে চাইল, আজিজুর রহমান বলল, সাবেক সদস্য খুলনা। ভাইকে তিনটা থাপ্পড় দিয়ে বলল, ‘আমি কিন্তু তোমার পরিচয় জানি। সত্য না বললে আমরা বাহির করতে পারি।’ সকলের হাতে হ্যান্ডকাফ পরায় এবং পরিচয় শোনে ও লেখে। এক, এক করে সকলের নাম, ঠিকানা ও দায়িত্ব জানতে চায়। আমিনুর ভাই নাম, ঠিকানা ও শহর সেক্রেটারি পরিচয় দেওয়ার সাথে সাথে পিস্তল দিয়ে বুকে ধাক্কা দেয় এবং বলে তুই কি পিস্তল ব্যবহার করিস ? তোর কাছে পিস্তল থাকে, কই সেটা? হঠাৎ বাহিরে গুলির শব্দ। তারা বলল ঐ তোদের লোকজন গুলি করছে। মুর্হূমুহূ গুলির শব্দ, বুঝতে বাকি রইল না বড়ো কোন ঘটনা অপেক্ষমান। প্রথমে শাখা সভাপতিকে চোখ বেধে বাহিরে নিয়ে গেল। আমিনুর ভাই বলল, ভাইকে বাহিরে নিয়ে গেছে মেরে ফেলতে পারে। প্রচন্ড গুলির শব্দের মাঝে হঠাৎ চিৎকার শোনা গেলÑকাউকে গুলি করছে। এক এক করে সকলের পায়ে গুলি করলো সকলের আর্তচিৎকারে এলাকার পরিবেশ ভারী হয়ে উঠলো। মাত্র ১০মিনিটে প্রায় ১০০ রাউন্ড গুলি করেছে। শাখা সভাপতির চোখের বাঁধন খুলে দিয়ে হাতে পিস্তল দিয়ে ছবি তুলল। তিনি ঘরের ভিতর ও বাহিরের পরিবেশটা দেখার চেষ্টা করলেন। বাহিরে তাকাতেই চোখ দাড়িয়ে গেল আমিনুর ভাইয়ের নিথর দেহ পড়ে থাকতে দেখে। আমিনুর ভাইকে ৪ জন হাত-পা ধরে বাহিরে নিয়ে যাচ্ছে। আমিনুর ভাই শাহাদাৎ বরণ করেছেন (ইন্না লিলাহি .....রাজিউন)
এক এক করে গুলিবিদ্ধ ৭ জনকে এ্যাম্বুলেন্সে উঠিয়ে হাসপাতালে নিয়ে গেল। প্রশাসনের পক্ষ থেকে প্রচার করা হল, ছাত্রশিবিরের সাথে বন্দুকযুদ্ধে শিবিরের শহর সেক্রেটারী আমিনুর রহমান নিহত হয়েছে, এবং বাকী ৭ জন গুলিবিদ্ধ।
আমিনুর ভাইয়ের শাহাদাতের খবর এলাকায় পৌঁছালে গোটা এলাকার পরিবেশ শোকে ভারী হয়ে উঠে। একনজর প্রিয় সাথীকে দেখার জন্য সন্ধ্যা থেকে মানুষ ভীড় জমাতে শুরু করল। ২৮ এপ্রিল বিকাল ৫ টায় পুলিশ প্রহরায় লাশের কফিন গ্রামের বাড়িতে পৌঁছায়। শোকার্ত সাথীরা একপলক প্রিয় ভাইকে দেখার জন্য পাগলপারা। কিন্তু ওখানেও প্রশাসনের নগ্ন হস্তক্ষেপ। জানাযার জন্য মাত্র ১০ মিনিট সময় দেওয়া হল। হাজার হাজার মানুষের আবেগ, এক হৃদয়বিদারক দৃশ্যের সৃষ্টি হয়। তাতেও প্রশাসনের হৃদয়ে মানবিকতার ছোঁয়া জাগেনি। সকলের প্রিয় ভাইটিকে শেষ বারের মত অনেকের দেখা হলো না। অনেকে আক্ষেপ করে বললো, হে আল্লাহ আমাদের প্রিয় সাথীকে যেন জান্নাতে নয়ন ভরে দেখতে পারি। শাহাদাতের তামান্না যার একান্ত আকাঙ্খা। আল্লাহর প্রিয় বান্দা হওয়ার প্রচন্ডÐ ইচ্ছা যাকে তাড়া করে বেড়িয়েছে সর্বক্ষণ। তিনি সকলকে পশ্চাতে ফেলে মহান আল্লাহর প্রিয় বান্দা হওয়ার প্রতিযোগিতায় এগিয়ে চলে গেছেন মহান প্রভুর ডাকে- “আর দৌড়ে চল তোমার রবের ক্ষমার পথে এবং সেই পথে যা পৃথিবী ও আকাশের সমান প্রসস্ত জান্নাতের দিকে চলে গেছে। যা আল্লাহভীরু লোকদের জন্য তৈরি করা হয়েছে।” (আল ইমরান - ১৩৩)
এমন কি অপরাধ করেছিলো শহীদ আমিনুর! যে তাঁকে আত্মপক্ষ সমর্থনের কোন সুযোগ, বিচার পাওয়ার আধিকার টুকু পর্যন্তও দেওয়া হলো না? পবিত্র গ্রন্থে আল্লাহ বলেন - “ঐ ঈমানদারদের সাথে তাঁদের শত্রæতার এছাড়া আর কোন কারণ ছিলনা যে, তাঁরা সে আল্লাহর প্রতি ঈমান এনেছিল যিনি মহাপরাক্রমশালী এবং নিজ সত্ত¡ায় নিজেই প্রশংসিত যিনি আকাশ ও পৃথিবীর রাজত্বের অধিকারী। আর সে আল্লাহ সবকিছু দেখেন।” (আল বুরুজ - ৮,৯)
আব্বা ও আম্মার অভিব্যক্তি
শহীদের আব্বা বলেন, আমার সবথেকে ভাল ছেলেটাকে তারা শহীদ করেছে। আমি আগে থেকে জানতাম আমার আমিনুর শহীদ হবে। সে আমার কাছ থেকে বিদায় নিয়েছিল। আমিও তাকে আল্লাহর পথে দিয়ে দিয়েছি। মায়ের অভিব্যক্তি, আমি গর্বিত মা। আমার ছেলে অনেক আগে আমার কাছ থেকে বিদায় নিয়েছিলো। সেদিন থেকে আমি তাকে ইসলামের জন্য দিয়ে দিয়েছিলাম।
মাকে বলা কথা
আমিনুর ভাই একদনি মাকে একান্তে ডেকে বলেছিলেন : “ওমা, মাগো, তোমার তো অনেক সন্তান। তুমি আমাকে নিয়ে কোন চিন্তা করো না। আমার যদি কোন দিন কিছু হয়ে যায়, তুমি কোন কষ্ট পাবে না তো? কেননা আমার তো অনেক ভাই আছে তাদেরকে নিয়ে তুমি ভাল থেকো। মা কান্না জড়িত কন্ঠে বললেন-আজ থেকে আমি তোকে আল্লাহর পথে দিয়ে দিলাম।”
শাহাদাতের তামান্না যদি কোন মুমিনের জীবনে থাকে, তিনি আল্লাহর পথে গাফেল হতে পারে না। কারো জীবনে তামান্না আছে কিনা তা তার কর্মতৎপরতায় পরিলক্ষিত হয়। দুনিয়ার কোন লোভ লালসা, ভয়-ভীতি তাকে দমিয়ে রাখতে পারে না। আমিনুর রহমান ছিল সেই শাহাদাতের তামান্নায় উজ্জীবিত একটি নাম।
শিক্ষাগত যোগ্যতা
পরীক্ষার নাম বিভাগ পাশের সন ফলাফল বোর্ড/বিশ্ববিদ্যালয় শিক্ষা প্রতিষ্ঠান
এস এস সি মানবিক ২০০২ ৩.৫০ যশোর মোহাম্মদপুর মাধ্যমিক বিদ্যালয়
এইচ এস সি মানবিক ২০০৪ ৪.০০ যশোর মহসীন কলেজ , শ্যামনগর
¯œাতক বাংলা ২০০৯ ২য় বিভাগ জাতীয় বিশ্ববিদ্যালয় সাতক্ষীরা সরকারী কলেজ
মার্স্টার্স বাংলা ২০১১ ২য় বিভাগ জাতীয় বিশ্ববিদ্যালয় খুলনা বি.এল কলেজ
এল,এল,বি সাতক্ষীরা ‘ল’ কলেজ
স্মৃতির আলোকচিত্র ৯
কিছু ছবিতে আঘাত ও রক্তের দৃশ্য রয়েছে। সেগুলো ঝাপসা করে রাখা হয়েছে — দেখতে ছবিতে চাপ দিন।




