শহীদি কাফেলাবাংলাদেশ ইসলামী ছাত্রশিবির

وَلَا تَحْسَبَنَّ الَّذِينَ قُتِلُوا فِي سَبِيلِ اللَّهِ أَمْوَاتًا

শহীদ মো: আবুল কালাম আজাদ

শহীদি কাফেলার ২০৮তম শহীদ

শহীদ মো: আবুল কালাম আজাদ

Shaheed Md Abul Kalam

শাহাদাত
২৬ জানুয়ারি ২০১৪
জন্ম
১০ অক্টোবর ১৯৯৪
বয়স
১৯ বছর
সাংগঠনিক মান
সদস্য

تَقَبَّلَ اللَّهُ شَهَادَتَهُ আল্লাহ তাঁর শাহাদাত কবুল করুন

শাহাদাতের ঘটনা

২৬ জানুয়ারি ২০১৪,দীর্ঘদিন বাড়ির বাইরে অবস্থান করার পর ২৪ তারিখ দুপুরে মায়ের সাথে দেখা করতে আসে । দেখা কওে ফিরে যেতে চায় । কিন্তু মা আবদার করে দুপুরে খাওয়ার জন্য । দুপুওে খাওয়া অবস্থায় যৌথ বাহিনি গ্রেফতার করে থানায় নিয়ে যায় । ২৫.১.১৪ সকালে মা এবং বোন দেবহাটা থানায় যেয়ে সকালের নাস্তা দিয়ে আসে ।২৪ তাং সকল ইলেক্টনিক মিডিয়া ও প্রিংটিং মিডিয়ায় শিবির নেতা আবুল কালাম গ্রেফতারের নিউজ প্রচার হয় । এতকিছু উপেক্ষা করের ২৬ তারিখ ভোর ৫:৩০টায় নিজ এলাকায় নিয়ে গুলি করে যৌথবাহিনী। যৌথবাহিনীর গুলিতে শাহাদাত বরণ করেন সাতক্ষীরা সরকারি কলেজের অর্থনীতি ১ম বর্ষের মেধাবী ছাত্র সংগঠনের সদস্য ও দেবহাটা উপজেলা উত্তর সেক্রেটারী মো: আবুল কালাম। তাঁর বাড়ি সাতক্ষীরা জেলার দেবহাটা উপজেলার দক্ষিণ কুলিয়া গ্রামে।

স্মৃতির আলোকচিত্র ৭

কিছু ছবিতে আঘাত ও রক্তের দৃশ্য রয়েছে। সেগুলো ঝাপসা করে রাখা হয়েছে — দেখতে ছবিতে চাপ দিন।