শহীদি কাফেলাবাংলাদেশ ইসলামী ছাত্রশিবির

وَلَا تَحْسَبَنَّ الَّذِينَ قُتِلُوا فِي سَبِيلِ اللَّهِ أَمْوَاتًا

শহীদ শীষ মুহাম্মদ

শহীদি কাফেলার ৮ম শহীদ

শহীদ শীষ মুহাম্মদ

Shaheed Sheesh Muhammad

শাহাদাত
১২ মে ১৯৮৫
সাংগঠনিক মান
কর্মী

تَقَبَّلَ اللَّهُ شَهَادَتَهُ আল্লাহ তাঁর শাহাদাত কবুল করুন

শাহাদাতের ঘটনা

১৯৮৫ সালে ভারতের কলকাতা হাইকোর্টে কুরআন বাজেয়াপ্ত করার জন্য মামলা দায়ের হয়। এতে সারা বিশ্ব প্রতিবাদমুখর হয়ে ওঠে। ভারতের মুসলিমবিদ্বেষী এই ঘটনার প্রতিবাদে বাংলাদেশে অগ্রণী ভূমিকা পালন করে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। ১১ মে দেশব্যাপী প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। এমনি এক মিছিল চাঁপাইনবাবগঞ্জে অনুষ্ঠিত হয়। সেই মিছিলে কুরআনবিদ্বেষী খুনি ম্যাজিস্ট্রেট ওয়াহিদুজ্জামান মোল্লা নির্দেশে পুলিশ নির্বিচারে গুলি চালায়। গুলিতে আটজন শাহদাতবরণ করেন। এর মধ্যে পাঁচজনই ছিলো ছাত্র।

পৃথিবীতে যাঁরা আল কুরআনকে ভালোবাসেন, কুরআন আল্লাহর যে বাণী ধারণ করে, সেই বাণীকে দুনিয়ার জমিনে কায়েম করতে চেষ্টা করেন, তাঁদের জন্য আল্লাহ সর্বোচ্চ প্রতিদান বরাদ্দ করে রেখেছেন। শহীদ শীষ মোহাম্মদও তেমনি একজন, আল্লাহ যাঁকে সর্বোচ্চ প্রতিদান দিয়েছেন।

জন্ম ও বংশ পরিচয়

শহীদ শীষ মোহাম্মদ ১৯৭০ সালে চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানার শাহবাজপুর গ্রামে জন্মগ্রহণ করেন। তাঁর মায়ের নাম রেফুন বেগম, বাবার নাম আলহাজ্ব ইসারুদ্দিন মোল্লা। তাঁরা ছিলেন ৫ ভাই ও ৩ বোন। ভাইদের মধ্যে শহীদ শীষ মোহাম্মদ ছিলেন দ্বিতীয়।

শিক্ষাজীবন

শহীদের শিক্ষাজীবনের হাতেখড়ি শুরু হয় পরিবারের মধ্যে। এরপর তাঁকে ধোবরা প্রাথমিক বিদ্যালয়ে ভর্তি করানো হয়। এখানে তিনি পঞ্চম শ্রেণী পর্যন্ত পড়াশোনা করেন। পরে নবাবগঞ্জ আলিয়া মাদ্রাসায় ভর্তি হন। এখানে নবম শ্রেণীতে অধ্যয়নকালে তিনি শাহাদাতের মর্যাদা লাভ করেন।

সাংগঠনিক জীবন

১৯৮৩ সালের এক পড়ন্ত বসন্তের বিকেলে শহরতলির নোয়াগোলা মহল্লার মসজিদে তাঁর পরিচয় ঘটে সংগঠনের সাথে, শিবিরের এক দাওয়াতি অনুষ্ঠানে। সেই অনুষ্ঠানের প্রধান মেহমানের অনুপ্রেরণায় তিনি সংগঠনে আসার প্রাথমিক প্রস্তুতি শুরু করেন। অনুষ্ঠান শেষে তিনি সেই মেহমানকে বলেছিলেন, ‘আমাকে তো এর আগে এভাবে ইসলামের কথা কেউ বলেনি, আপনি যখন বললেন, তখন আজকে থেকেই কর্মী হওয়ার কাজ শুরু করব ইনশাআল্লাহ।’

যেভাবে শহীদ হলেন

শীষ মোহাম্মদের বুকের মাঝখানটায় বুলেট বিদ্ধ হয়। ঈদগাহের সামনের রাস্তায় শীষ মোহাম্মদকে মারাত্মকভাবে আহত অবস্থায় উদ্ধার করে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তাঁর অবস্থা সঙ্কটাপন্ন, তিনি বারবার জ্ঞান হারাচ্ছিলেন। অবশেষে ঘটনার পরদিন তিনি শাহাদাতের অমিয় সুধা পান করেন।

জানাজা ও দাফন

শহীদ শীষ মোহাম্মদের জানাজার নামাজ তাঁর নিজ গ্রাম শাহবাজপুরে অনুষ্ঠিত হয়। পরে তাঁকে নিজ গ্রামের আমবাগানে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

শাহাদাতের ঘটনা নিঃসন্দেহে শহীদদের জীবনের এক বড় পাওয়া। আল্লাহতায়ালা স্বয়ং শহীদদের প্রতিদান দেবেন। এই ক্ষণস্থায়ী পৃথিবীতে আল্লাহর প্রিয় বান্দারাই এই সৌভাগ্যের ভাগীদার হন। যাঁরা আল্লাহর পথে শহীদ তাঁরা কখনোই মৃত্যুবরণ করেন না বরং তাঁরা মানুষের হৃদয়ে যুগ যুগ ধরে চিরস্মরণীয় হয়ে থাকেন।

একনজরে শহীদ শীষ মোহাম্মদ

নাম : শহীদ শীষ মোহাম্মদ
মায়ের নাম : রেফুন বেগম
বাবার নাম : মো: ইসারুদ্দীন মোল্লা
সাংগঠনিক মান : কর্মী
সর্বশেষ পড়াশোনা : নবম শ্রেণী
শিক্ষাপ্রতিষ্ঠান : নবাবগঞ্জ আলিয়া মাদ্রাসা
আহত হওয়ার স্থান : রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল
শহীদ হওয়ার তারিখ : ১২ মে, ১৯৮৫
যাদের আঘাতে শহীদ : পুলিশ
আঘাতের ধরন ও স্থান : বুলেট, বুকে সামনের দিক থেকে
স্থায়ী ঠিকানা : সন্ন্যাসী, সাহবাজপুর, কানসাট, শিবগঞ্জ
ভাই-বোন : ৭ ভাই, ৩ বোন
ভাইদের মাঝে অবস্থান : দ্বিতীয়

English biography

In 1985, Sri Chandmal Chopra, advocate of Calcutta High Court, Sri Hamangshu Kumar Chakraborthy and Sri Sital Singh filed an application in the Calcutta High Court under Article 226 of the Constitution of India on 29 March, 1985, praying for a Writ of Mandamus directing the State of West Bengal to declare each copy of the Quran, whether in the original Arabic or in its translation in any of the languages, as forfeited to the government. This led to widespread protests throughout the Muslim world. In Bangladesh, the lead role in organising protests was played by Bangladesh Islami Chatra shibir. On 11 May, 1985, countrywide protests were organised. At one such protest at Chapainawabganj, anti-Quran magistrate Wahiduzzaman Molla ordered police to fire upon the crowds. Eight people instantly died on spot. Other than the 5 Shibir activists who died that day, 3 more people from the general masses also were martyred, (1) Shaheed Altafur Rahman (farmer) (2) Shaheed Mokhtar Hossain (Rickshaw driver) (3) Shaheed Nazrul Islam (Railway worker)

(1) Shaheed Abdul Matin, an associate-candiate and student of Standard 10 student of Kashempur A.K. Fazlul Haq Higher secondary School. From Dariapur, Chowhodditola, Nawabganj. (2) Shaheed Rashidul Haque was a 10th grade student of Namoshankarabati High School. He was from Namoshankarabati, Chapainawabganj. (3) Shaheed Sheikh Mohammad was a supporter and student of 9th grade of Nawabganj Alia Madrasa. He hailed from Shahbazpur, Kansat of Shibganj district. (4) Shaheed Mohammad Selim, a student of 8th grade of Shankarbati High School, was a supporter of Shibir. He hailed from Arambagh, Rajarampur, Nawabganj. (5) Shaheed Shahabuddin, a supporter, was a 6th grade student of Haripur 1 no. High School. His house is at Rajarampur of Nawabganj district.
This incident of martyrdom proves that the people, along with Chhatra Shibir also became increasingly vigilant on the day to defend the Qur'an.